০৭ জুলাই ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

কানাইঘাটে নিখোঁজের দুইদিন পর সুরমা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, কানাইঘাট, সিলেট

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ন


সিলেটের কানাইঘাট উপজেলায় নিখোঁজের দুইদিন পর সুরমা নদী থেকে মো. ইকবাল হুসেন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) সুরমা নদীর চান্দের বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 


নিহত ইকবাল হুসেন উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের নিজ রাজাগঞ্জ গ্রামের মখলিছ মিয়ার ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা। 


জানা যায়, দুই দিন পূর্বে ইকবাল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার (৭ জুলাই) সুরমা নদীর চান্দের বাজার এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি ইকবাল হুসেনের বলে শনাক্ত করেন।


রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান শামছুল ইসলাম বলেন, সুরমা নদী থেকে নিখোঁজ ইকবাল হুসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মারা যাওয়া ইকবাল হুসেন ভারসাম্যহীন রোগী ছিলেন। বাড়ির আশে পাশেই হাটাহাটি করতেন। দুইদিন পর তার মরদেহ সুরমা নদীতে ভেসে উঠে। যেহেতু মরদেহ উদ্ধার করা হয়েছে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে স্থানাত্বর করা হবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কানাইঘাট, সিলেট, মৃত্যু, মরদেহ উদ্ধার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ