০৮ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

বিশ্বনাথের ইলামের গাঁও উচ্চ বিদ্যালয়ের নাম হচ্ছে ‘শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট

প্রকাশঃ ৭ জুলাই, ২০২৬ ৭:১১ অপরাহ্ন


সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ইলামের গাঁও উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির নতুন নাম রাখা হচ্ছে ‘শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’। বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) পাঠানো ওই চিঠি সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইলামের গাঁও উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’ রাখার আবেদন জমা পড়েছে মন্ত্রণালয়ে।

এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২’-এর সংশোধিত সংস্করণ (২০২৩) অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করে প্রাসঙ্গিক তথ্য ও সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

চিঠির বিষয়বস্তু অনুযায়ী, নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত রূপ পায়নি। সরেজমিন পরিদর্শন প্রতিবেদন ও নীতিমালা অনুসরণের পরই বিদ্যালয়টির নতুন নামকরণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়। বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের যাচাই ও সুপারিশ একটি আবশ্যকীয় ধাপ হিসেবে বিবেচিত হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, বিশ্বনাথ, জিয়াউর রহমান, বিদ্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ