২৫ জুন ২০২৬

যাপিতজীবন / ভ্রমণ

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ৪:৩১ অপরাহ্ন


বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা (ট্যুরিস্ট ভিসা) প্রদান কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশি নাগরিকেরা আবারও ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে দেশটির সরকার।


বৃহস্পতিবার ঢাকায় দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচিতে এ ঘোষণা দেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করার পর তিনি যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ আরও সহজ করতে ট্যুরিস্ট ভিসার স্বাভাবিক আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করা হচ্ছে। আগামী ২৮ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হবে। তবে আগের মতোই মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা সুবিধা অব্যাহত থাকবে।


ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রথম পর্যায়ে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলোতে ট্যুরিস্ট ভিসার আবেদন জমা নেওয়া হবে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য শহরে থাকা ভারতীয় ভিসা সেন্টারেও এ সেবা সম্প্রসারণ করা হবে।


নতুন হাইকমিশনার আশা প্রকাশ করে বলেন, ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ায় দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। একই সঙ্গে এটি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও ইতিবাচকভাবে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

ভারতের ট্যুরিস্ট ভিসা, ভারত ভিসা ২০২৬, বাংলাদেশিদের জন্য ভারত ভিসা, ভারতীয় হাইকমিশন, দীনেশ ত্রিবেদী, ভারত ভ্রমণ, ভারত ভিসা আবেদন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ