২৪ জুন ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

হাম উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু, সিলেটে মোট মৃত ৭৭

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৩ জুন, ২০২৬ ৩:৫০ অপরাহ্ন


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়াল।


সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানিয়েছেন।

মৃত চার মাস ১১ দিন বয়সী ইমতিয়াজ আলী মৌলভীবাজার বড়লেখার বাসিন্দা আসাদ আলীর ছেলে।

হাম নিয়ে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া একইসময়ে হামের সন্দেহভাজন আরও ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ৩৬৮ জনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হাম, শিশু, মৃত্যু, ওসমানী হাসপাতাল, স্বাস্থ্য বিভাগ, মৌলভীবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ