২২ জুন ২০২৬

দৈনন্দিন / নগরজীবন

সিলেটে অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান, জব্দ ৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুন, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ন


সিলেট নগরে আবারও ব্যাটারিচালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে আটটি রিকশা জব্দ করা হয়েছে। পাশাপাশি ১০টি রিকশা থেকে ৪০টি ব্যাটারি অপসারণ করা হয়েছে।


সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।


পুলিশ সূত্রে জানা গেছে, নয়াসড়ক ও কুমারপাড়া পয়েন্ট, আম্বরখানা বড়বাজার এলাকা এবং শাহী ঈদগাহ পয়েন্টে একযোগে অভিযান চালানো হয়। অভিযানের সময় সড়কে চলাচলরত অবৈধ ব্যাটারিচালিত রিকশাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানে আটটি রিকশা জব্দ করে ডাম্পিং করা হয়েছে। এছাড়া আরও ১০টি রিকশা থেকে মোট ৪০টি ব্যাটারি অপসারণ করা হয়।


সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। নগরের যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতেই এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।


এসএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়ক আইন লঙ্ঘনকারী এবং অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ব্যাটারিচালিত রিকশা, পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ