
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল গ্রামে ঢলের পানিতে বসত ঘর নদীতে ভেসে এক মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
নিখোঁজ রুবেল মিয়া (৩০) গ্রামের বশিরুল হকের ছেলে। সোমবার (২২ জুন) সকাল ১০ এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য জুয়েল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড়দল পুরান হাটির বশিরুল হকের ছেলে রুবেল মিয়া একজন ভারসাম্যহীন। তাকে দীর্ঘদিন ধরে বসতঘরে একটি পরিত্যক্ত করে শিকল দিয়ে বেঁধে রেখে আসছিলো পরিবার। সোমবার সকালে পাহাড়ি ঢলে হঠাৎ ঘরটি ভেঙে নদীতে তলিয়ে যায়। এসময় শিকলে বাঁধা অবস্থায় ভারসাম্যহীন ওই যুবক তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরিদল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত যুবককে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন এই ইউপি সদস্য।
নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
পাহাড়ি ঢল, নদীভাঙন, তাহিরপুর, বসতঘর, মানসিক ভারসাম্যহীন, নিখোঁজ যুবক

