১ সেপ্টেম্বর থেকে মাস্কাটে সরাসরি ফ্লাইট চালু করছে সালামএয়ার
আট বছর পর ওসমানী বিমানবন্দরে ফিরছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট
যাপিতজীবন
প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ন
সিলেট বিভাগে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৮ জনের শরীরে নিশ্চিত হয়েছে হাম। নতুন রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে, যা চিকিৎসকদের উদ্বেগ আরও বাড়িয়েছে তুলছে।
স্বাস্থ্য বিভাগের সোমবার (৩ আগস্ট) প্রকাশিত দৈনিক পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ মারা যাওয়া দুই শিশুই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। তাদের একজন জগন্নাথপুর উপজেলার ছয় মাস পাঁচ দিন বয়স এবং অন্যজন সুনামগঞ্জ সদর উপজেলার ছয় মাস বয়স। তারা দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত এক দিনে নতুন করে শনাক্ত হওয়া ২৮ জনকে নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৬ জনে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৪৩ জন, সিলেটে ২৩৫ জন, হবিগঞ্জে ৬৭ জন এবং মৌলভীবাজারে ৬১ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনের শরীরে রুবেলাও শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৯৩ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ২৫৪ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০২ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মোট ১১০ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন আরও ৬ জন। সব মিলিয়ে বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ৫১ জন, সিলেটে ৪০ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১২ জনের মৃত্যু হয়েছে।
সিলেটে হাম, হাম শনাক্ত, সিলেটে দুই শিশুর মৃত্যু, সিলেট স্বাস্থ্য বিভাগ, হাম পরিস্থিতি