সিলেটে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ভারী বর্ষণ
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
সিলেট বিভাগে আগামী ২৪ ঘণ্টায় অনেক স্থানে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭২ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় বেড়ে দাঁড়ায় ৯৪ শতাংশে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২ আগস্ট সকাল ৬টা থেকে ৩ আগস্ট সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।
বজ্রসহ বৃষ্টি, ভারী বর্ষণ, আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা, আর্দ্রতা, সিলেটের আবহাওয়া