০৪ আগস্ট ২০২৬

সংগ্রাম-স্বাধীনতা / জুলাই গণঅভ্যুত্থান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে সিলেটে আলোচনা ও পুরস্কার প্রদান

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩ আগস্ট, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন


শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তিনি বলেন, ‘‘শহীদ সাংবাদিক এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছে। কারণ তিনি সবসময় সত্য ন্যায়ের পক্ষে সাংবাদিকতা করেছিলেন। আমাদের মনে হয়েছে এ জন্য তাঁর প্রতি বিশেষ ক্ষোভ ছিল তৎকালীন ফ্যাসিস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।’’


সোমবার দুপুরে সিলেট অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধান অতিথি আরও বলেন, ‘‘চব্বিশের ১৯ জুলাই সিলেটের সেই মিছিলে আমরা বিএনপির জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিলাম। সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও ছিলেন সেখানে। তারপরও পুলিশের হাত এতটুকুই কাঁপেনি। তারা নিরস্ত্র মিছিলকারীদের ওপর নগ্নভাবে গুলি শুরু করেছিল। সেখানে সবার চোখের সামনে পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। দুঃখজনক, তাঁর বিচারের জন্য আজও পরিবার হতাশায় রয়েছে।’’


তিনি আরও বলেন, ‘‘দুঃখজনক হলেও সত্য, জুলাইয়ে কিছু সাংবাদিক তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পক্ষে কাজ করেছিলেন। তাঁরা এখনো ইনিয়ে-বিনিয়ে পলাতক স্বৈরাচারের পক্ষে জনমত তৈরি করতে কাজ করে যাচ্ছেন। তাঁদের মধ্যে এখনো আমরা কোনো আত্মশুদ্ধির কিছু দেখি না। এঁদের বিষয়ে সজাগ থাকতে হবে।’’ এ সময় তিনি অনলাইন প্রেসক্লাবের এই স্মৃতি অ্যাওয়ার্ড অব্যাহত রাখার আহ্বান জানান এবং প্রেসক্লাবের বর্তমান নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।


সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব। স্বাগত বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সাইফুর রহমান তালুকদার।


অনুষ্ঠানে সিলেটে কর্মরত চারজন সাংবাদিককে সিলেট অনলাইন প্রেসক্লাব প্রবর্তিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চলতি বছরের প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যম ক্যাটাগরিতে ‘শহীদ সাংবাদিক এটিএম তুরাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। তাঁরা হলেন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরোপ্রধান আবদুল কাদের তাপাদার (প্রিন্ট মাধ্যম), সময় টেলিভিশনের প্রতিবেদক জয়ন্ত কুমার দাস ও চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক আজহার উদ্দিন শিমুল (ইলেকট্রনিক মাধ্যম) এবং বার্তা টোয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি মো. মশাহিদ আলী (অনলাইন মাধ্যম)।


সভায় জানানো হয়, সিলেট অনলাইন প্রেসক্লাবের জুরিবোর্ডের সুপারিশের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানকালীন বা তার পরবর্তী সময়ে প্রকাশিত-প্রচারিত প্রতিবেদনের জন্য এবং সাহসিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। এবারের জুরিবোর্ডে ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আফতাব চৌধুরী, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরোপ্রধান সংগ্রাম সিংহ এবং মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরোপ্রধান আবদুল আউয়াল চৌধুরী শিপার।


সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি রেজাউল করিম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্লাব সদস্য এম এ ওয়াহিদ চৌধুরী। গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন ক্লাব সদস্য জনি কান্ত শর্মা ও উৎফল বড়ুয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবু জাবুর। শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট অনলাইন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মুহিত দিদার ও দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি জহিরুল ইসলাম মিশু, কোষাধ্যক্ষ শহিদুর রহমান জুয়েল, ক্লাবের ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক তারেক আহমদ খান, কার্যকরী পরিষদের সদস্য সাদিকুর রহমান চৌধুরী, আইন সহায়তা কেন্দ্র সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রহিম, ন্যাশনাল উলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক মুফতি সালিম আহমদ খান এবং সাংবাদিক আবদুল কাদের তাপাদারের সহধর্মিণী কবি ইশরাক জাহান জেলী।


অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের হাতে সনদপত্র, সম্মাননা ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা। এ সময় পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকেরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।


উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ সাংবাদিক এটিএম তুরাবের স্মৃতি রক্ষার্থে গত বছর থেকে সিলেট অনলাইন প্রেসক্লাব এই পুরস্কার চালু করেছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত শুধু পেশাদার সংবাদকর্মীদের এই পুরস্কার দেওয়া হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে এই পুরস্কার পেয়েছিলেন দৈনিক শ্যামল সিলেটের মাল্টিমিডিয়া প্রতিবেদক আলী হায়দার সিদ্দিকী 




শেয়ার করুনঃ

সংগ্রাম-স্বাধীনতা থেকে আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান, এটিএম তুরাব, বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড, সিলেট অনলাইন প্রেসক্লাব, মিফতাহ সিদ্দিকী, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ