১৩ জুন ২০২৬

দৈনন্দিন

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে শ্রমমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন


সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট আলেম ও শিক্ষানুরাগী অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১৩ জুন) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, কানাইঘাট ও জকিগঞ্জ অঞ্চলের মানুষের কাছে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন এক পরম শ্রদ্ধেয় অভিভাবক। শিক্ষা প্রসার, দ্বীনি দাওয়াত ও সমাজসেবায় তাঁর যে অবদান, তা এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন কৃতজ্ঞতার সাথে মনে রাখবে। তিনি বলেন, তাঁর প্রয়াণে আমরা একজন নিবেদিতপ্রাণ জননেতা ও প্রাজ্ঞ আলেমকে হারালাম  এই ক্ষতি অপূরণীয়।

মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি দোয়া করেন, আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন এবং তাঁর পরিবারকে এই শোক বহন করার সবর দান করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, শ্রমমন্ত্রী, আরিফুল হক চৌধুরী, শোক, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ