১৩ জুন ২০২৬

দৈনন্দিন

চা-শ্রমিকদের সন্তানদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ২:৫৬ অপরাহ্ন


সিলেটের দলদলী চা বাগানের ১৫ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে স্যানিটারি ন্যাপকিন, শিক্ষা উপকরণ ও মৌসুমি ফল বিতরণ করেছে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ। শুক্রবার (১২ জুন) বিকেলে এই বিতরণ কার্যক্রমের মধ্য দিয়ে সংগঠনটির প্রথম সামাজিক প্রকল্পের সফল সমাপ্তি হয়।

ক্লাবের প্রেসিডেন্ট জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং সেক্রেটারি শাকিলা ববির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাব অব মৌলভীবাজারের ইসি সদস্য শাহরিন সুলতানা। এ ছাড়া সহ-সভাপতি ইমরানা বেগম পিংকি ও নিপা মনির, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌসী শাম্মী, আইএসও রহিমা খাতুন লুবনা, ক্লাব করেসপন্ডেন্ট বুশরা নূর এবং ইসি সদস্য সুমি বেগম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পিরিয়ডকালীন স্বাস্থ্য পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং পড়াশোনায় মনোযোগী হয়ে সুন্দর ক্যারিয়ার গড়ার বিষয়ে কথা বলেন শাকিলা ববি ও শাহরিন সুলতানা।

উল্লেখ্য, একই দিন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ ডিস্ট্রিক্ট-৩৪৫। ক্লাব গঠন অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মোশায়লা করিম, ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইসমত আরা মিলি, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার শাহনাজ পারভীন মিতা, ওয়েবমাস্টার শারমীন হোসেন এবং ইনার হুইল ক্লাব অব দিলকুশার প্রেসিডেন্ট জিনাত সুলতানাসহ ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের দেওয়া আর্থিক অনুদানেই প্রথম এই সামাজিক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে জানায় সংগঠনটি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ, সংগঠন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ