বাবা ও মায়ের সাথে অশোভন আচরণ, ছেলেকে কারাদণ্ড
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৩ জুন, ২০২৬ ২:২৫ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় পাহাড়ের মাটি অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগে এক ইউপি সদস্যকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় বাহুবল উপজেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টে উপজেলার ৩ নম্বর সাতকাপন ইউনিয়নের ইউপি সদস্য মো. শামীম আহমেদ (৫২)-এর বিরুদ্ধে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শামীম আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে পাহাড় ও টিলার মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রির অভিযোগ ছিল। সম্প্রতি বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে একাধিক অভিযোগ জমা পড়লে তদন্ত শুরু করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পাহাড়ের মাটি কর্তনের প্রমাণ পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একইসঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, পাহাড়, টিলা ও পরিবেশ ধ্বংসকারী যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় আইন লঙ্ঘনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে পাহাড় ও টিলার মাটি কাটা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এসব কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ, জরিমানা, প্রশাসন, ইউপি সদস্য