১০ জুন ২০২৬

দৈনন্দিন

প্রাথমিক শিক্ষা পদক পেল সিলেট পিটিআই, শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট আবুল কাশেম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ৫:২৭ অপরাহ্ন

ছবিঃ মো. আবুল কাশেম

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) সিলেট। একই সঙ্গে শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান মো. আবুল কাশেম।

বুধবার (১০ জুন) প্রাথমিক শিক্ষা পদকের তালিকায় প্রকাশ হলে এ তথ্যটি জানাযায়।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা কার্যক্রমে উৎকর্ষতা, দক্ষ প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এ পদক অর্জিত হয়েছে। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনা ও নেতৃত্বকে এই সাফল্যের মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। পদক ঘোষণার পর পিটিআই সিলেটের শিক্ষক ও প্রশিক্ষকদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে মো. আবুল কাশেম ও প্রতিষ্ঠানটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শ্রেষ্ঠ সুপারিনটেনডেন্ট হওয়া প্রধান মো. আবুল কাশেম জানান, এ অর্জন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে আরও অনুপ্রাণিত করবে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, পিটিআই, প্রাথমিক শিক্ষা পদক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ