হাউসবোট ও নৌ-শ্রমিকদের হাতাহাতি, নদীতে পড়ে যুবকের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১০ জুন, ২০২৬ ১২:৩১ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বেঙ্গাডুবা গ্রামের সিএনজি চালক আক্কাছ মিয়া (৪৫) এবং উত্তর নোয়াপাড়া গ্রামের কৃষিবিদ ড. কামরুল হাসানের স্ত্রী মানোয়ারা বেগম (৭০)।
আহতদের মধ্যে রয়েছেন নিহত মানোয়ারা বেগমের মেয়ে তাসলিমা বেগম। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, উত্তর নোয়াপাড়া থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা বেজুড়া সেতুর কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হলেও পরে স্বাভাবিক হয়।
হবিগঞ্জ, মাধবপু, দুর্ঘটনা, মৃত্যু