৬ ঘণ্টার ব্যবধানে শান্তিগঞ্জে ফের সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল নারীর
দৈনন্দিন
প্রকাশঃ ৩ জুন, ২০২৬ ৭:২৩ অপরাহ্ন
সিলেট নগরীর গুরুত্বপূর্ণ যোগাযোগপথ পায়রা আবাসিক এলাকা-মিরের ময়দান সড়ক এবং দর্শনদেউড়ি সড়কের সংস্কার কাজ দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার (২ জুন) বিকেলে সিসিক প্রশাসক ১ নম্বর ওয়ার্ডের পায়রা আবাসিক এলাকা, মিরের ময়দান সড়ক ও দর্শনদেউড়ি সড়কের ড্রেন ও ছড়া পরিদর্শনকালে এ কথা বলেন। পরিদর্শন শেষে তিনি ‘পায়রা সমাজ কল্যাণ সংঘ’-এর নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
সিসিক প্রশাসক বলেন, শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের ময়দানগামী সড়কটি নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগপথ। নগরীর প্রধান সড়কে যানজট থাকলে বিমানবন্দরমুখী অনেক যাত্রী এই সড়কটি বিকল্প হিসেবে ব্যবহার করেন। তাই এই সড়ক ও সিলেট-সুনামগঞ্জ সড়ক সংলগ্ন ড্রেনটির সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।
তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই এর সংস্কার শুরু হবে। আমি সংশ্লিষ্ট প্রকৌশলীকে এলাকাটি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি। ইনশাআল্লাহ, আগামী দুই-এক মাসের মধ্যেই নগরীর বিভিন্ন সড়কের সংস্কার কাজ শুরু হবে। নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে আমাদের এই উদ্যোগ চলমান থাকবে।’
পরিদর্শন ও মতবিনিময়কালে সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, পায়রা সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা জুবায়ের আহমদ চৌধুরী, এনামুল হক জুবের, আব্দুল হামিদ, সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, সহ-সভাপতি মুফতি আব্দুল খাবির, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, মোসাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এ. এস. জায়গিরদার বাবলা, কোষাধ্যক্ষ ও ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মো. আজিজুল করিম, প্রকাশক রাজীব চৌধুরী এবং প্রচার সম্পাদক শাহিন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিলেট সিটি করপোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী, সড়ক সংস্কার, পায়রা আবাসিক এলাকা, জলাবদ্ধতা সমস্যা