সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২ জুন, ২০২৬ ১২:৩১ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোরআন তিলাওয়াত শেখানোর কথা বলে ওই কিশোরকে ডেকে নিয়ে পরে জিন-সংক্রান্ত চিকিৎসার অজুহাতে একটি কক্ষে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুর রকিব। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কাঞ্জর এলাকার বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জৈন্তাপুর উপজেলার গোয়াবাড়ী এলাকার মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পে একটি বাড়িতে কবিরাজি চিকিৎসা দিতে যান আব্দুর রকিব। সেখানে অবস্থানকালে তিনি একই উপজেলার দরবস্ত ইউনিয়নের এক ১৬ বছর বয়সী কিশোরকে কোরআন তিলাওয়াত শেখানোর কথা বলে রাতের দিকে ওই বাড়িতে নিয়ে আসেন।
অভিযোগ অনুযায়ী, রাত গভীর হলে জিন-সংক্রান্ত চিকিৎসার কথা বলে বাড়ির অন্য সদস্যদের দূরে থাকতে বলেন রকিব। তিনি দাবি করেন, চিকিৎসার সময় ঘরের আশপাশে কেউ থাকলে ‘জিনের আসর’ লাগতে পারে। পরে তার নির্দেশে কিশোরসহ তাকে একটি কক্ষে রাখা হয় এবং বাইরে থেকে দরজায় তালা লাগানো হয়।
রবিবার রাতের দিকে ঘরের ভেতর থেকে কিশোরের চিৎকার ও কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা ঘটনাস্থলে গিয়ে কিশোরকে উদ্ধার করেন। এ সময় ঘরের ভেতরে আপত্তিকর অবস্থার আলামত দেখতে পেয়ে স্থানীয়রা আব্দুর রকিবকে আটক করেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। ভুক্তভোগী কিশোরের মায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে মামলা দায়ের করা হয়। মামলায় বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. উছমান গনি বলেন, ১৬ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে আব্দুর রকিবকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, সোমবার অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
সিলেট, জৈন্তাপুর, বলাৎকার