বানিয়াচংয়ে সাদেকুজ্জামান হত্যা মামলায় গ্রেপ্তার আরও এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আলোচিত সাদেকুজ্জামান হত্যা মামলায় আমির হামজা (২০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শনিবার (২৪ জুলাই) রাতে সিলেটের গোলাপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমির হামজা বানিয়াচং উপজেলার বলাকীপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১টার দিকে তাকে বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) হাদিউল বানিয়ার কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, সাদেকুজ্জামান হত্যা মামলায় আমির হামজাকে আসামি করা হয়েছে। মামলাটি পারিবারিক একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়েছিল।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
বানিয়াচং, সাদেকুজ্জামান হত্যা মামলা, আমির হামজা, র্যাব-৯, গোলাপগঞ্জ