ভারতীয় সহকারী হাইকমিশনার
প্রতিবন্ধীদের কল্যাণে বড় পরিসরে কাজ করা ভারত-বাংলাদেশের অভিন্ন লক্ষ্য
দৈনন্দিন
প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৬ ৮:১৭ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত হওয়ার প্রায় এক মাস পর মনোফর আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে উপজেলার চিকনাগুল ইউনিয়নের কাপনাকান্দি গ্রামে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে, গত ২৩ জুন বিকেল সাড়ে ৪টার দিকে মনোফর আলীর মালিকানাধীন রাস্তার ওপর বেড়া নির্মাণের প্রতিবাদ করতে গেলে তার ভাতিজা রাহিম আলীর নেতৃত্বে কয়েকজন বাড়ির উঠানে ঢুকে হামলা চালান।
মামলার এজাহার অনুযায়ী, হামলায় মনোফর আলী গুরতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সাফিয়া বেগম মুগুর দিয়ে মাথায় আঘাত করেন। পরে রাজিয়া বেগম ও নাইমা বেগম লাঠি ও বাঁশ দিয়ে তাকে মারধর করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে প্রথমে সিলেটের আখালিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১৬ দিন চিকিৎসার পর তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে বাড়িতে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় ওইদিনই মনোফরের ছেলের স্ত্রী মোছা. শিপা বেগম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাহিম আলী, সাফিয়া বেগম, রাজিয়া বেগম, নাইমা বেগমসহ অজ্ঞাতনামা আরও দুই/তিনজনকে আসামি করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে অভিযান মামলার আসামী দুই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে ঘটোনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি বলেন ‘মামলার প্রেক্ষিতে এখন পর্যন্ত দুইজন নারী আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে যদি আঘাতজনিত কারণে মৃত্যুর কথা উল্লেখ করা হয় তবে মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত হবে।’
জৈন্তাপুর, মনোফর আলী, জমি বিরোধ, হামলা, সিলেট পুলিশ