১৩ এপ্রিল ২০২৬

বিশ্বজুড়ে

মধ্যপ্রাচ্যে সংঘাত

ইসলামাবাদে শুরু ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের আলোচনা

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১১ এপ্রিল, ২০২৬ ৮:২৭ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হয়েছে। কিছুক্ষণ্আগে এই আলোচনা শুরু হয়। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর দুই দেশের মধ্যে এটাই সর্বোচ্চ পর্যায়ের আলোচনা।


ইসলামাবাদের সেরেনা হোটেলে এই আলোচনা চলছে। দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন নাকি পাকিস্তানের কর্মকর্তাদের মাধ্যমে আলোচনা চলছে, তা নিশ্চিত হওয়া যায়নি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা বলছে, একই কক্ষে পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা একই কক্ষে বসে আলোচনা করছেন। 


তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, সরাসরি নাকি পরোক্ষ আলোচনা শুরু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি তারা।


এর আগে দুই পক্ষ পৃথকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ আর যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।


সূত্র: আল–জাজিরা।



শেয়ার করুনঃ

বিশ্বজুড়ে থেকে আরো পড়ুন

ইরান-যুক্তরাষ্ট্র, আলোচনা শুরু, মধ্যপ্রাচ্যে সংঘাত, ইরান-ইজরায়েল-যুক্তরাষ্ট্র

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ