২০ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

মাউন্ট এডোরা হাসপাতালে প্রথমবারের মতো হার্টের সিআরটি-ডি ডিভাইস প্রতিস্থাপন

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ২১ মে, ২০২৫ ৯:৪৪ অপরাহ্ন


প্রথমবারের মতো সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ক্যাথ ল্যাবে সফলভাবে হার্টের সিআরটি-ডি ডিভাইস প্রতিস্থাপন করা হয়েছে। বুধবার (২১ মে) সকালে ৮০ বছর বয়সী এক বৃদ্ধার শরীরে ডিভাইসটি প্রতিস্থাপন করা হয়। 

খ্যাতনামা অ্যারিদমিয়া বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আতাহার আলীর পরিচালনায় হাসপাতাল ক্যাথল্যাবের পরিচালক অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাবুদ্দীন, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. আজিজুর রহমান রোমানের নেতৃত্বে চিকি’সকদের একটি দল এটি প্রতিস্থাপন করেন। 
ডিভাইসটি সফলভাবে প্রতিস্থাপন করতে এ্যানেস্থেশিয়ার দায়িত্ব পালন করেন হাসপাতালের ইন-হাউজ ডা. রায়হান আহমেদ।

প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে হাসপাতালের পরিচালক মেডিকেল সার্ভিসেস ডা. সৈয়দ মাহমুদ হাসান বলেন, 'সকল ধরনের কার্ডিয়াক ইন্টারভেনশন সেবা এখন থেকে সিলেটে সম্ভব। ডিভাইসটি সফলভাবে প্রতিস্থাপন করতে পারায় এটি এ অঞ্চলের হৃদরোগীদের জন্য আশার আলো ফুটাবে। তাছাড়া রোগী আগের তুলনায় অনেক ভালো আছে বলেও জানান তিনি।  

উল্লেখ্য, সিআরটি-ডি (কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি উইথ ডিফিব্রিলেটর) হলো একটি বিশেষ ধরনের হার্ট ডিভাইস, যা হার্টের ছন্দ ঠিক রাখতে এবং জীবনের ঝুঁকি কমাতে সহায়তা করে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, মাউন্ট এডোরা হাসপাতাল, ক্যাথ ল্যাব, হার্ট, সিআরটি-ডি ডিভাইস, প্রতিস্থাপন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ