দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
সোমবার রাত থেকে মঙ্গলবার সারাদিনে ভাংচুর ও লুটপাটের সাথে জড়িত ১৭ জনকে আটক করেছে পুলিশ
প্রকাশঃ ৯ এপ্রিল, ২০২৫ ২:০৪ পূর্বাহ্ন
সিলেটে সোমবার (৭ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফিলিস্তিতে ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজন ব্যক্তি বাটাসহ বেশ কিছু শোরুম ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাট চালায়। এ ঘটনায় পুলিশ মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর পর্যন্ত ১৭ জনকে আটক করেছে, তাদের মধ্যে একজন অনলাইনে লুট হওয়া জুতা বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। পুলিশ তার কাছ থেকে লুট হওয়া জুতা উদ্ধার করেছে।
আটককৃতরা হলেন মধ্যে রয়েছেন সিলেট নগরীর বিভিন্ন এলাকা এবং আশপাশের জেলার মানুষ, যাদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে।
আটককৃতরা হলেন মো. রাজন, ইমন, রাকিব, মিজান, মো. আব্দুল মোতালেব, সাব্বির আহমদ, জুনাইদ আহমদ, মো. রবিন মিয়া, মোস্তাকিন আহমদ তুহিন, মো. দেলোয়ার হোসেন, মো. রিয়াদ, মো. তুহিন, আল নাফিউ, সৈয়দ আল আমিন তুষার, মো. সোহেল খান, সুমন মিয়া রুপন এবং অরুন মালাকার।
পুলিশ জানায়, বিক্ষোভ ও লুটপাটের পর একটি অনলাইন পোস্টে লুট হওয়া জুতা বিক্রির বিজ্ঞাপন নজরে আসে। এরপর পুলিশ ক্রেতা সেজে পোস্ট দাতাকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় লুট করা জুতা।
সিসিটিভি ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া লুটপাটের ভিডিও পর্যালোচনা করে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৬ জনকে আটক করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, লুটপাটের সাথে জড়িতদের ধরতে পুলিশ টহল এবং অভিযান অব্যাহত রেখেছে, পাশাপাশি অনলাইনে নজরদারি চালানো হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সিলেট, বাটা, লুটপাট, আটক, বিজ্ঞাপন, ফেসবুক