৩০ মে ২০২৬

দৈনন্দিন / দিবস

শহীদ জিয়ার আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ৩০ মে, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন

ছবিঃ বাসস

রাজধানীর ইসিবি চত্বর ও কুড়িল এলাকায় দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচির আগে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নয়ন ও জনসেবায় সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।


অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল উদ্দেশ্য ছিল দেশের মানুষের কল্যাণে কাজ করা এবং জনগণের পাশে দাঁড়ানো। তার দেখানো পথ অনুসরণ করেই দল ও কর্মীরা আজও জনসেবার কাজ চালিয়ে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।


তিনি আরও বলেন, ওই আদর্শের ধারাবাহিকতায় বিএনপি নেতাকর্মীরা দুস্থ মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশ পরিচালনা ও জনসেবার যে সুযোগ এসেছে, তা কাজে লাগাতে আল্লাহর রহমত কামনা করেন তিনি। একই সঙ্গে এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন।


কর্মসূচির অংশ হিসেবে বক্তব্য শেষে দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন তিনি। এর আগে সকালে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।


এ সময় বিএনপির মহাসচিব মির্গা ফখরুল ইসিলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।


পুষ্পস্তবক অর্পণের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি স্কুল মাঠে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। দিনব্যাপী ঢাকা মহানগরের ১৭টি পৃথক স্থানে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচি পরিচালনা করার কথা রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

তারেক রহমান, জিয়াউর রহমান, বিএনপি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ