২০ বছরেও নির্মাণ হয়নি সেতুর সংযোগ সড়ক
অনিয়ম-দুর্নীতি
প্রকাশঃ ৩০ মার্চ, ২০২৬ ৪:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধে সরকারি সেবা উপেক্ষা করে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রাফি করাতে রোগীদের প্ররোচিত করার অভিযোগ ওঠেছে। এতে করে সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে সেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র রোগীরা।
অভিযুক্ত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস হাসপাতালের শিশু বিভাগে কর্মরত। অভিযোগের বিষয়ে তিনি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কথা বলতে চাননি।
ভুক্তভোগীদের অভিযোগ, দূর-দূরান্ত থেকে আসা রোগীরা হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি করাতে গেলে নানা অজুহাতে তাদের ফিরিয়ে দেওয়া হয়। কখনো বলা হয় মেশিন নষ্ট, আবার কখনো বলা হয় রিপোর্ট ভালো আসবে না। এরপর রোগীদের নির্দিষ্ট কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।
ভুক্তভোগীদের দাবি, হাসপাতালের বাহিরের ডায়াগনস্টিক সেন্টারে গেলে ডা. জান্নাতুল ফেরদৌস নিজেই উপস্থিত থেকে আল্ট্রাসনোগ্রাফি করান। ফলে সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে সেবা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন দরিদ্র রোগীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন রোগী জানান, হাসপাতালে চিকিৎসককে না পাওয়া গেলেও পাশের ডায়াগনস্টিক সেন্টারে তাঁকে সক্রিয় দেখা যায়। টাকা দিলে দ্রুত সেবা মিললেও সরকারি হাসপাতালে দীর্ঘসময় অপেক্ষা করেও সেবা পাওয়া যায় না বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তিনি বক্তব্য দেবেন।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কৃপেশ রায় জানান, তিনি (অভিযুক্ত চিকিৎসক) এটা করতে পারেন না। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
সুনামগঞ্জ, জগন্নাথপুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডায়াগনস্টিক সেন্টার, আল্ট্রাসনোগ্রাফি, অভিযোগ