জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন
দৈনন্দিন
প্রকাশঃ ১৯ এপ্রিল, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি আগামীকাল সোমবার (২০ এপ্রিল) এক সরকারি সফরে সিলেট আসছেন। দিনব্যাপী ওই সফরে একাধিক উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন, সমন্বয় সভা এবং ক্রীড়া সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন মন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল ৯টায় তিনি নগরের শামসুদ্দিন হাসপাতাল এবং নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন পরিদর্শন করবেন। সকাল ১০টায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর উদ্বোধন করবেন।
সকাল সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউজে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ এবং এলজিইডির কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। একই স্থানে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সিলেট সফর উপলক্ষে সংশ্লিষ্টদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হবে।
এ ছাড়া, দুপুর ১২টা ১৫ মিনিটে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ৩৬টি স্পোর্টস একাডেমির মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করবেন মন্ত্রী।
খন্দকার মুক্তাদির, সিলেট সফর, টিকাদান ক্যাম্পেইন, সমন্বয় সভা, ক্রীড়া সামগ্রী বিতরণ