১৯ এপ্রিল ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা

প্রতিনিধি, সুনামগঞ্জ 

প্রকাশঃ ১৯ এপ্রিল, ২০২৬ ৮:৪০ অপরাহ্ন


সুনামগঞ্জে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। তিন সপ্তাহব্যাপী এই কার্যক্রমে জেলার ১২টি উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

 

রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

 

সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। সঞ্চালনা করেন মেডিকেল অফিসার রাজেশ সিংহ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে বলা হয়, জেলায় মোট ৩ লাখ ৫৩ হাজার ৩৪৫ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে সদর উপজেলার ২৫০ শয্যা হাসপাতালসহ ১১টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ২ হাজার ১৬৬টি অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।

 

টিকাদান কার্যক্রমে ২৭৮ জন টিকাদানকারী ও ৫৪৫ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। জেলার ২৭৩টি ওয়ার্ডে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

 

প্রশাসনের পক্ষ থেকে গুজবে কান না দিয়ে অভিভাবকদের স্বতঃস্ফূর্তভাবে শিশুদের টিকাদান কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

হাম, সুনামগঞ্জ, টিকাদান কর্মসূচী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ