৩০ মার্চ ২০২৬

অভিবাসন

বাবাকে না জানিয়ে সাগর পথেই ইউরোপ যাত্রা, সোহানুরের স্বপ্ন ভাঙল মাঝপথেই

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলার বাঁশুরি গ্রামের সালিকুর রহমানের চার মেয়ের পর একমাত্র ছেলে সোহানুর রহমান। পরিবারের আদরের এই ছেলেকে নিয়ে ছিল অনেক স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

সোহানুর রহমান বাবাকে না জানিয়েই লিবিয়া হয়ে গ্রিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যান বলে জানিয়েছেন তার বাবা সালিকুর রহমান। তিনি বলেন, আমার ছেলের জন্য ১৩ লাখ টাকায় সার্বিয়া যাওয়ার জন্য একটি এজেন্সির সাথে কথা হয়েছিল। পাসপোর্টও জমা ছিল। কিন্তু সে আমাকে না জানিয়ে ফটোকপি করার কথা বলে পাসপোর্ট নিয়ে যায়।

তিনি আরও জানান, পরে সোহান বাড়ি থেকে বের হয়ে ঢাকায় গিয়ে ফোনে জানান, তিনি লিবিয়া হয়ে গ্রিস যাচ্ছেন। সেখানে পৌঁছানোর পর টাকা দিলেই হবে বলে আশ্বাস দেন।

সালিকুর রহমান বলেন, ‘উপজেলার জগদল গ্রামের দালাল সালেহ আহমদের মাধ্যমে সে রওনা দেয়। কিন্তু যাওয়ার একমাস পর ছেলে ফোন করে জানায়, তাকে মরুভূমিতে আটকে রাখা হয়েছে। দালালের সাথে যোগাযোগ করতে বলে। পরে আমরা দালালের সাথে যোগাযোগ করে কিছু টাকা দিই, তারপর তাকে ‘গেমে’ (সমুদ্রপথে যাত্রা) দেয়।’

এরপর থেকেই সোহানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছেন পরিবার।


শেয়ার করুনঃ

অভিবাসন থেকে আরো পড়ুন

লিবিয়া, সাগরপথে ইউরোপ, সুনামগঞ্জ, দিরাই উপজেলা, গেইমঘর, লিবিয়া গেইম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ