১১ আগস্ট ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

জৈন্তাপুরে স্বামী ও সতীনের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ১১ আগস্ট, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন

ছবিঃ অভিযুক্ত স্বামী গোলাম রফিক উরফে রশিদ

সিলেটের জৈন্তাপুরে স্বামী ও সতীনের নির্যাতনে জেসমিন বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ ওঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নিজপাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াগাত্তি গ্রামে এ ঘটনা ঘটে। 


এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী গোলাম রফিক উরফে রশিদ (৫২) ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে আটক করেছে। গোলাম রফিক নয়াগাত্তি গ্রামের বাসিন্দা। নিহত জেসমিন ৪ সন্তানের জননী। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রফিক তাঁর দুই স্ত্রীকে নিয়ে একত্রে থাকেন। গত কয়েক মাস ধরে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। এর জেরে মঙ্গলবার দুপুরে রফিক ও তার প্রথম স্ত্রী রুশনা বেগম মিলে দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগমের সাথে ঝগড়া করেন। এক পর্যায়ে তারা দুজনে জেসমিন বেগমের পেট ও মাথায় আঘাত করে এবং মাথার চুল কেটে ফেলেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নিহতের স্বামী ও তার প্রথম স্ত্রীকে আটক করে। 


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, নিহত জেসমিন বেগমের শরীরে নির্যাতনের নানা চিহ্ন পাওয়া যায়। এতে ধারণ করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। 


তিনি বলেন, ঘাতক গোলাম রফিক ও তার প্রথম স্ত্রী রুশনা বেগমকে থানা হেফাজতে রাখা হয়েছে।



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গৃহবধূ, হত্যা, নির্যাতন, জৈন্তাপুর, স্বামী, সতীন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ