২৭ মে ২০২৬

অভিবাসন

লিবিয়া হয়ে ইউরোপ: দিরাইয়ের আব্দুল্লাহ’র অবস্থান এখনও জানেন না পরিবার

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২৬ ৩:৫১ অপরাহ্ন


লিবিয়া হয়ে সাগর পথে স্বপ্নের দেশ ইউরোপে যাওয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা আরজু মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন এখনো নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা এখনো তার কোনো খোঁজখবর না পাওয়ায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

পরিবার সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় আব্দুল্লাহ লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করেন। কিন্তু যাত্রাপথে তার অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি। বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়া হলেও এখনো তার জীবিত বা মৃত থাকার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজ আব্দুল্লাহর পরিবার জানায়, তারা প্রশাসনের সহযোগিতা চেয়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছেন। তবে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি। পরিবারের সদস্যরা দ্রুত তার সন্ধান পাওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেশি মদন মিয়া বলেন, সে যে মারা গিয়েছে সেটি এখনো তার পরিবার এবং আমরা নিশ্চিত নই। তার পরিবার যোগাযোগ করার চেষ্টা করছেন তবে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যাচ্ছে না।


শেয়ার করুনঃ

অভিবাসন থেকে আরো পড়ুন

লিবিয়া, সাগরপথে ইউরোপ, সুনামগঞ্জ, দিরাই উপজেলা, গেইমঘর, লিবিয়া গেইম

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ