সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে রাতে, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী
ধর্ম
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়
প্রকাশঃ ২৮ মার্চ, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন
'আপনি সেই খ্রীষ্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র' এই থীমকে ধারণ করে এবারের সিলেট প্রেসবিটারিয়ান সিনড বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২৭ মার্চ) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী কড়ইগড়া প্রেসবিটারিয়ান চার্চ এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত চার্চ প্রতিনিধিদের (ডেলিগেট) সম্মতিক্রমে ২০২৬-২৭ মেয়াদে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল, মাধবপুর, সুনামগঞ্জের কড়াইগড়া, রাজাই, চানপুর, মোগাইপাড়া ও দোয়ারাবাজারের জুমগাঁও চার্চ প্রতিনিধিগণ (ডেলিগেট) উপস্থিত ছিলেন। সিনড সাধারণ সম্পাদক শংকর মারাক এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মডারেটর রেভারেন্ড জাকোব কিস্কু।
সভায় বক্তারা বলেন, দেশের নাগরিক হিসেবে ভাষা ও সংস্কৃতির ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশি এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে দেশের সকল মানুষের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তারা আরও বলেন, পারস্পরিক সম্প্রীতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে চার্চের কার্যক্রম আরও জোরদার করতে হবে।
এর আগে সিলেট প্রেসবিটারিয়ান সিনড (২০২৬-২৭) এক বছর মেয়াদে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে ৪ কর্মকর্তা ছাড়াও ১১ এক্সিকিউটিভ মেম্বারের নাম ঘোষণা করা হয়। কমিটির চার কর্মকর্তা হলেন, মডারেটর রেভারেন্ড যাকোব কিস্কু, সাধারণ সম্পাদক শংকর মারাক, যুগ্ম সম্পাদক পিলা পতমি ও কোষাধ্যক্ষ মিচেল বাস্কি। কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, সুমেন বেস্রা, রুবেন কিস্কু, ডেকোন সুকুমার মারাক, রেভারেন্ড নির্মল মারাক, সুলই সাংমা, এন্ড্রু জুয়েল সলমার, প্রফেসর পাস্তার দানিয়েল বেস্রা, ডেকোন যোহন বেস্রা, তুরুন মারাক, সাজু মার্চিং ও ডেকোন বিমল বেস্রা।
সভার কার্যক্রমের ফাঁকে প্রীতিভোজ ও নিজেদের মধ্যে কুশল বিনিময়ে সবমিলিয়ে এটি একপর্যায়ে খ্রিস্টান সম্প্রদায়ের উৎসবে রূপ নেয়।
তাহিরপুর, প্রেসবিটারিয়ান সিনড, সিলেট, অসাম্প্রদায়িক বাংলাদেশ, চার্চ সভা