
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব বানিয়াচং (ইউএসসিবি)–এর ২০২৬–২০২৭ মেয়াদের আংশিক নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনাল রহমান প্রিন্স। সিনিয়র সহসভাপতি হয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভিষেক চন্দ। সাধারণ সম্পাদক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মো. কামরান হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুমন কান্তি বিশ্বাস এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শরিফুজ্জামান খাঁন আতিফ। সাংগঠনিক সম্পাদক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এস এম রাশিদুর রহমান অভি।
এ ছাড়া অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিসান রহমান, প্রচার সম্পাদক হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মমসাদ আলম এবং দপ্তর সম্পাদক হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনিরুল ইসলাম শরিফ।
সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুখলিছুর রহমান এবং উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. হামিদুল ইসলাম নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি বানিয়াচং উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, শিক্ষা সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটি স্টুডেন্টস কাউন্সিল অব বানিয়াচং (ইউএসসিবি) দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও নেতৃত্ব বিকাশে কাজ করে যাচ্ছে।
শেয়ার করুনঃ
তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন
বানিয়াচং শিক্ষার্থী সংগঠন, ইউএসসিবি কমিটি, বানিয়াচং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, ইউএসসিবি নেতৃত্ব, বানিয়াচং ছাত্র সংগঠন


