দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ মার্চ, ২০২৬ ৩:১০ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবলে সিএনজিচালক মামুন মিয়া হত্যা মামলার প্রধান আসামি একরাম উদ্দিন (২৪) কে গ্রেপ্তার করেছে র্যাব–৯। রোববার (১ মার্চ) ভোরে নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের কালিয়াভাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, চলতি বছরের গত ৭ ফেব্রুয়ারি গভীর রাতে বাহুবল উপজেলার হিলালপুর এলাকার বাসিন্দা ও পেশায় সিএনজিচালক মামুন মিয়া ভাড়া নিয়ে একরাম উদ্দিনকে তার বাড়িতে পৌঁছে দেন। ভাড়া পরিশোধ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে একরাম উদ্দিন ও তার সহযোগীরা লোহার রড, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মামুনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র্যাব–৯ ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি একরাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
বাহুবল হত্যা, র্যাব–৯ অভিযান, নবীগঞ্জ অভিযান, সিএনজিচালক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার