দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ১ মার্চ, ২০২৬ ১:১৪ অপরাহ্ন
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৮ বোতল বিদেশি মদসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রোববার (১ মার্চ) র্যাব-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুর ২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের ধনপুর এলাকায় অভিযান চালায়।
র্যাব জানায়, কয়েকজন ব্যাক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যাক্তি অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের অটোরিকশায় থাকা একটি বাক্সের ভেতর থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. শিপন মিয়া ওরফে মোরশেদ (২৮) এবং মো. সাইফুল ইসলাম (৩০)। উভয়ের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার গামাইতলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে তাদের এবং উদ্ধারকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯, বিশ্বম্ভরপুর, বিদেশি মদ উদ্ধার, মাদকবিরোধী অভিযান, সুনামগঞ্জ সংবাদ