২৬ মে ২০২৬

রাজনীতি

রাস্তাঘাট ও স্বাস্থ্যসেবা উন্নয়নে নতুন কর্মসূচি ঘোষণা এমপি এম এ মালিকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন


সিলেটের দক্ষিণ সুরমার সিলামে রাস্তাঘাট ও স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন স্থানীয় সংসদ সদস্য এম এ মালিক। তিনি জানান, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আগামী মাস থেকেই এসব কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত কোরআন খতম, রমজানের তাৎপর্য শীর্ষক তাফসির, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আগে তিনি হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.)-এর কবর জিয়ারত করেন।

এম এ মালিক বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনে তিনি নির্বাচিত হয়েছেন এবং এলাকার প্রতিটি মানুষের পাশে থাকতে চান। সিলামসহ আশপাশের প্রতিটি সেন্টারের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও জানান, এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়ন ও সম্প্রসারণের পরিকল্পনা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় হেলথ সেন্টারকে বড় ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সহজে ও দ্রুত স্বাস্থ্যসেবা পেতে পারেন।

এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি উপস্থিত সুধীজন ও সাধারণ মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এম এ মালিক আয়োজক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং উপস্থিত রোজাদার মুসল্লিদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ইয়ুথ ফেডারেশনের উপদেষ্টা ফজলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, দক্ষিণ সুরমা, রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, এমএ মালিক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ