১৫ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জৈন্তাপুরে চোরাচালান পণ্যসহ চারজন আটক

প্রতিনিধি, জৈন্তাপুর, সিলেট

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন


সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্যসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট–তামাবিল মহাসড়কে জৈন্তাপুর মডেল থানার সামনে একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাস তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২৮৫ বক্স কাবেরী মেহেদি, ১ হাজার ২০০ পিস পন্ডস ফেস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ১৩০ পিস কিও কারপিন অলিভ অয়েল, ৩৫ পিস ইমামি সেভেন অয়েল এবং ২৭০ পিস ফেসওয়াশ উদ্ধার করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাইচাইল গ্রামের রবিউল হাসান (২৫), সাহাদত হোসেন (১৯), অন্তর (১৯) এবং জামালপুর সদর উপজেলার আলীমুর রাজি (৩২)।

 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা এসব পণ্য পরিবহনকালে তাদের আটক করা হয়েছে। চোরাচালানে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।’

 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

জৈন্তাপুর চোরাচালান, তামাবিল মহাসড়ক, ভারতীয় পণ্য জব্দ, জৈন্তাপুর মডেল থানা, বিশেষ ক্ষমতা আইন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ