দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩২ অপরাহ্ন
সিলেটে অনলাইন জুয়া খেলার অভিযোগে চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে কোতোয়ালী মডেল থানাধীন শাহজালাল সেতুর পাশে জালালাবাদ গ্যাস অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, বুধবার বিকেলে শাহজালাল সেতুর পাশে জালালাবাদ গ্যাস অফিসের সামনে অভিযান চালানো হয়। এ সময় ‘অনলাইন তীর শিলং’ খেলার অভিযোগে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— শরিফ আহমদ ওরফে তারেক (২৬), মো. জাহাঙ্গীর, মো. জামিল, ও মো. শহীদ।
এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশ, ডিবি অভিযান, অনলাইন জুয়া, তীর শিলং, কোতোয়ালী থানা