দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন
সিলেটের পুলিশের ওয়াকিটকি ও একটি চাইনিজ কুড়ালসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাইপাস রোড এলাকায় এয়ারপোর্ট থানা পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাদের আটক করা হয়।
এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারজব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ওয়াকিটকিটি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরবাজার ইসলামপুর গ্রামের বাসিন্দা লিটন মিয়া (৩৫) ও একই উপজেলার উত্তর কলাবাড়ি শোয়াইবুর রহমানের ছেলে জুনায়েদ আহমদ (২৮)।
আটক লিটন মিয়া গণঅধিকার পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলার আহ্বায়ক ও জুনায়েদ আহমদ ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির বালু পাথরের লাইনম্যান হিসেবে পরিচিত।
আটকের সময় তারা দুজনেই নিজেদের সাংবাদিক পরিচয় দিয়েছেন বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির আলী।
এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বাইপাস রোড এলাকায় পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকার আটকানো হয়। এসময় গাড়িতে থাকা দুজনেই সাংবাদিক পরিচয় দেন। পরে পুলিশের একটি ওয়াকিটকি দেখে সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে একটি বড় চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোম্পানীগঞ্জজুড়ে আলোচনা চলছে। স্থানীয়দের দাবি, লিটন মিয়া ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলমের ঘনিষ্ঠ বন্ধু। এছাড়া জুনায়েদ আহমদ দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ এলাকায় বালু-পাথর ও সীমান্ত দিয়ে আসা চোরাইমালবাহী যানবাহন থেকে টাকা উত্তোলনের সঙ্গে জড়িত বলে পরিচিত।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মোবাশ্বির আলী বলেন, ‘চেকপোস্টে তল্লাশিকালে একটি প্রাইভেটকার থেকে চাইনিজ কুড়াল ও একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। গাড়িতে থাকা দুজনকে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাদের থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
ওয়াকিটকি উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, ‘উদ্ধার হওয়া ওয়াকিটকি কোম্পানীগঞ্জ থানা পুলিশের এটা নিশ্চিজত হওয়া গেছে। যেহেতু এটা সরকারি সম্পত্তি, এজন্য তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এ বিষয়ে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুল আলম জানান, ‘ওয়াকিটকি ও প্রাইভেটকার দুটিই আমার এবং আটক লিটন মিয়া আমার বন্ধু। ওই গাড়িতে তিনিও তাদের সঙ্গে ছিলেন। হঠাৎ তিনি জানতে পারেন কোম্পানীগঞ্জের পাড়ুয়া এলাকায় সংঘর্ষের জন্য মানুষজন প্রস্তুতি নিচ্ছেন। তাই তারা পাড়ুয়া চলে যান। সেখানে গিয়ে তারা একটি দেশীয় কুড়াল পেলে সেটা গাড়িতে তুলে নেন। এরপর গাড়িতে গ্যাস নেওয়ার জন্য লিটন ও জুনায়েদ চলে আসেন। তখন ওয়াকিটকি ও কুড়াল গাড়িতেই ছিল। গ্যাস আনতে যাওয়ার সময় তাদের আটক করে পুলিশ।
সিলেট, ভোলাগঞ্জ, পুলিশ ফাঁড়ি, ওয়াকিটকি, আটক