দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৪ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন
সিলেট নগরের শাহপরাণ (রহ.) থানাধীন এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে ৪২ হাজার ৬০০ টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে দাসপাড়া এলাকার মুসলিম হ্যান্ডস স্কুল অ্যান্ড এক্সিলেন্সের সামনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে শাহপরাণ থানার উপপরিদর্শক (এসআই) প্রণজিৎ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ একটি মিনিবাসে তল্লাশি চালান। তল্লাশিতে ৭১০ পিস ভারতীয় নেসলে কিটক্যাট ও ৫১৮ পিস কাবেরী মেহেদি উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪২ হাজার ৬০০ টাকা।
এ ঘটনায় আখি বেগম (৩০), স্বামী শওকত, বাড়ি কাকমারি, থানা বেনাপোল, জেলা যশোর এবং নাসিমা বেগম (৪৫), স্বামী মৃত দুলাল ফারাজী, বাড়ি বুইকারা, থানা অভয়নগর, জেলা যশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
শাহপরাণ থানা, এসএমপি অভিযান, ভারতীয় পণ্য জব্দ, কিটক্যাট উদ্ধার, দুই নারী গ্রেপ্তার