দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১:৪০ অপরাহ্ন
সিলেটে অভিযান চালিয়ে ২০ বোতল বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালী মডেল থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির একটি দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালান। এ সময় ২০ বোতল বিদেশি মদসহ মো. আলী (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার উত্তর মোহাম্মদপুর এলাকায়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসএমপির মিডিয়া সেলের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।
সিলেট মেট্রোপলিটন পুলিশ, কোতোয়ালী মডেল থানা, বিদেশি মদ উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, সোবহানীঘাট অভিযান