দিরাইয়ে মদসহ আটক এক
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৪৪ অপরাহ্ন
হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উদ্দেশ করে ফোনে অশালীন ভাষা ব্যবহারের করে হুমকি দেয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম ইকবাল।
পুলিশ সূত্রে জানা গেছে, গেল শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে। সেখানে বাহুবল থানার ওসিকে উদ্দেশ করে এক ব্যক্তিকে আপত্তিকর ভাষায় কথা বলতে শোনা যায়। কল রেকর্ডে বিএনপি নেতা তোষার ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘বাহুবলে চাকরি করতে হলে আমারে কইয়া করন লাগব।’ অডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্তে নেয়।
ডিবি বলছে, প্রাথমিক যাচাই–বাছাই শেষে অভিযুক্ত হিসেবে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করা হয়েছে। অডিওর সত্যতা যাচাই এবং ঘটনার পেছনের প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে।
বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, একটি ফোনকল ধরতে না পারার পর তাঁকে অন্য একটি নম্বর থেকে কল করা হয়। সে সময় ফোনে তাঁর সঙ্গে অশালীন ভাষায় কথা বলা হয়।
অন্যদিকে আটক হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ফেরদৌস চৌধুরী তুষার অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, সরাসরি তিনি ফোন করেছেন এমন প্রমাণ দেখাতে পারলে তা গ্রহণ করবেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন এবং সেসব বিষয়ে তদন্তের দাবি জানান।
হবিগঞ্জ, গোয়েন্দা পুলিশ, হুমকি, বিএনপি, আটক