সিলেট থেকে হজের প্রথম ফ্লাইট যাচ্ছে রাতে, উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী
ধর্ম
প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
অদৈত্ব জন্মধাম পণতীর্থ কেন্দ্রীয় পরিচালনা কমিটির পূর্ব নির্ধারিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ভক্তবৃন্দের সর্বসম্মতিতে তিন বছর মেয়াদি নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়।
শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী তীরবর্তী রাজারগাঁও এলাকায় অবস্থিত অদৈত্ব জন্মধাম পণতীর্থ মন্দিরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জের ১২ উপজেলা থেকে আগত ভক্তবৃন্দ, হিন্দু সংগঠনের নেতৃবৃন্দ ও বিগত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সদস্য ও মন্দিরের ভক্তবৃন্দের উন্মুক্ত মতামতের ভিত্তিতে সুনামগঞ্জ শহরের বাসিন্দা জয়ন্ত কুমার রায়কে সভাপতি ও তাহিরপুরের রাজারগাঁও গ্রামের বাসিন্দা কানন বন্ধু রায়কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্টের সুনামগঞ্জের আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অশোক কুমার তালুকদার ও হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্টের সুনামগঞ্জের সদস্য সচিব দ্বীপঙ্কর বণিক সুজিতসহ জেলার বিভিন্ন পর্যায়ের হিন্দু নেতৃবৃন্দ। তবে সভায় মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক অদৈত্ব রায় অনুপস্থিত ছিলেন।
তাহিরপুর, কমিটি গঠন, অদৈত্ব জন্মধাম