১৭ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সুনামগঞ্জে আবু হানিফা হত্যা: দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:২৭ অপরাহ্ন


সুনামগঞ্জে আবু হানিফা হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৯ ও সুনামগঞ্জ জেলা পুলিশের যৌথ দল। 

 

বৃহস্পতিবার রাতে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন, শামিম আহমদ (২৮) ও সোহেল মিয়া (২৬) নামে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়ারগাঁও এলাকার বাসিন্দা।

 

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ ফেব্রুয়ারি জমি ও গাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে সদর উপজেলার মসজিদ মার্কেটের সামনে আবু হানিফাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন (মামলা নং-০৯, তারিখ ০৬/০২/২০২৬; ধারা ১৪৩/৩০২/৩৪/১১৪, দণ্ডবিধি ১৮৬০)।

 

কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

র‍্যাব, আটক, গ্রেপ্তার অপরাধ, মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ