আমি বাংলাদেশের নাগরিক: নাগরিকত্ব বিতর্কে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
রাজনীতি
প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ৬:২২ অপরাহ্ন
ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বাংলাদেশের নাগরিক, এ নিয়ে যেসব মিডিয়া সমালোচনা করে তারা দেশের ভালো চায় না।
একই ব্রিফিংয়ে মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও কথা বলেন নতুন এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন মুসলিম দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানোর জন্য কাজ করব।
মক্কা ডিফেন্স প্যাক্টে ইসলামিক দেশগুলোর সম্ভাব্য নিরাপত্তা সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, মক্কা চুক্তির বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং এতে ঢাকার আগ্রহও আছে।
হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, নাগরিকত্ব, মক্কা চুক্তি, গণমাধ্যম, সৌদি আরব