১৬ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জে বিপুল মাদকসামগ্রীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ মে, ২০২৫ ২:৫৭ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।েএসময় তাদের কাছ থেকে ১১হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজাসহ অন্যন্য মাদক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

 

আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার পাড়ুয়া লামাপাড়ার মৃত আরজ আলীর ছেলে রহমত আলী এবং সৈয়দ আলীর ছেলে ইসাক আলী।

 

মঙ্গলবার (১৩মে) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ। 

 

পুলিশ জানায়, সোমবার (১২ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাড়ুয়া লামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকসামগ্রীসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি গাঁজা, ইয়াবা সেবনের ৮ বান্ডেল ফয়েল পেপার এবং নগদ ৯ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের মাহমুদ বলেন, ‘আটক দুজন কোম্পানীগঞ্জ থানা হাজতে আছেন এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে পাঠানো হবে বলে পুলিশ জানায়। 

 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

কোম্পানীগঞ্জ ইয়াবা আটক, সিলেটে মাদক ব্যবসায়ী, ইয়াবা উদ্ধার সিলেট, মাদক বিরোধী অভিযান, কোম্পানীগঞ্জ থানা পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ