ইরান চালাকি করার চেষ্টা করছে: ট্রাম্প
বিশ্বজুড়ে
প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ন
ম্যানচেস্টার থেকে সিলেটগামী বিমানের সরাসরি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি উঠেছে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে। স্থানীয় কমিউনিটির আন্দোলন থেকে শুরু হওয়া এই দাবি এখন জাতীয় পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) হাউস অব কমন্সে রচডেলের লেবার পার্টির সংসদ সদস্য পল ওয়াগ এমপি বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, রচডেলসহ উত্তর-পশ্চিম ইংল্যান্ড, স্কটল্যান্ড ও মিডল্যান্ডসজুড়ে বসবাসকারী ব্রিটিশ বাংলাদেশিরা ম্যানচেস্টার–সিলেট বিমানের সরাসরি ফ্লাইটের ওপর নির্ভরশীল। হঠাৎ করে এই রুট স্থগিত করায় পরিবার, ব্যবসা ও যাতায়াতে গুরুতর সংকট তৈরি হয়েছে।
পল ওয়াগ এমপি বলেন, ‘এই ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় অনেককে এখন লন্ডন হয়ে যাতায়াত করতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এতে পরিবারিক জরুরি যাত্রা, শোকাহতদের যাতায়াত এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’
তিনি সংসদের নেতা ও উত্তরাঞ্চলের অন্যান্য এমপিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিমানের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সবাইকে একযোগে চাপ সৃষ্টি করতে হবে, যাতে সংশ্লিষ্ট এয়ারলাইন জনগণের দাবি শুনে দ্রুত ফ্লাইটটি পুনরায় চালু করে।
এ সময় সংসদের নেতা তাঁর বক্তব্যে বলেন, ‘এই ফ্লাইট সংযোগ পারিবারিক ভ্রমণ, শোকের সময়ে যাতায়াত এবং ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সংসদে যে জোরালোভাবে বিষয়টি উপস্থাপন করা হয়েছে, তাতে আমি আশা করি সংশ্লিষ্ট এয়ারলাইন জনগণের অনুভূতি উপলব্ধি করবে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।’
আন্দোলনকারীদের দাবি, এ পর্যন্ত ২৫ জন এমপি এই ক্যাম্পেইনের প্রতি সমর্থন জানিয়েছেন। খুব শিগগিরই আরও এমপি যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাঁদের মতে, এটি এখন আর কেবল একটি স্থানীয় দাবি নয় বরং জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে।
আন্দোলনকারীরা বিমানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, ম্যানচেস্টার–সিলেট রুট বাতিলের সিদ্ধান্ত ছিল ভুল। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধ ও সংগঠিতভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ম্যানচেস্টার–সিলেট, ফ্লাইট, চালু, দাবি, ব্রিটিশ পার্লামেন্টে