সিলেটের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নতুন আবাসনের আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রাজনীতি
সর্বশেষ ২০০৫ সালে সিলেট এসেছিলেন তিনি
প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২৬ ১:২৩ অপরাহ্ন
দুই দশক পর সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ ২০০৫ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে সিলেট এসেছিলেন। সে সময় তিনি সিলেট স্টেডিয়ামে কর্মী সমাবেশে যোগ দেন। এবার আসছেন দলের চেয়ারম্যান হিসেবে।
জানা যায়, ১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেটের দুই প্রখ্যাত ওলি হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। একই ধারাবাহিকতা বজায় রাখবেন তারেক রহমান।
দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারম্যান ২১ জানুয়ারি রাতে সিলেটে পৌঁছাবেন। পরদিন ২২ জানুয়ারি হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
২২ জানুয়ারি সকাল ১১টায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এতে সিলেট ও সুনামগঞ্জের মনোনয়নপ্রাপ্ত সংসদ প্রার্থীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। জনসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। পথে মৌলভীবাজার ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আরও দুটি জনসভায় বক্তব্য রাখবেন।
এদিকে, সিলেটে দলের নেতাকর্মীরা তারেক রহমানের সফরকে স্বাগত জানিয়েছেন। সাধারণ মানুষের মধ্যেও সফর নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিলেট সফর কর্মসূচি সফল করতে দলের প্রস্তুতি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সিলেট ও সুনামগঞ্জের বিএনপি দলীয় এমপি প্রার্থীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তারেক রহমানের সমাবেশে লোক সমাগম, নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।
সিলেট, তারেক রহমান, বিএনপি, নির্বাচন