হাওরের ফসল ১০-১২ দিনে কাটা শেষ হবে, জ্বালানি সংকট নেই: সুনামগঞ্জের ডিসি
দৈনন্দিন
প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরের মিরপুর বাজারে মাছের মেলায় মৌলভীবাজার মনু নদীতে ধরা বাঘাইড় মাছ বিক্রি হলো ৩০ হাজার টাকায়। সদর উপজেলার মনু নদীতে মাছটি জেলেদের জালে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন প্রায় ২২ কেজি।
রবিবার (১২ জানুয়ারি) বিকেলে মাছটি মিরপুর মাছের মেলায় আনা হলে জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রামের বাসিন্দা ও যুক্তরাজ্য সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেন ৩০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন বলেন, দীর্ঘ অভিযান ও জাল না ফেলার কারণে জেলেরা এতো বড় মাছ পেয়েছে। ভবিষ্যতেও জেলেদের এমন বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, মিরপুর বাজারে মাছের মেলায় এসে বড় মাছ দেখতে পাই। শখ করে কিনে নিলাম।।
জগন্নাথপুর, মাছের, মেলা, ২২ কেজি, ওজন, বাঘাইড়