১২ ঘণ্টায় বৃষ্টিপাত ৪৯.২ মিমি, সিলেটে ফের বজ্রবৃষ্টির সম্ভাবনা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ন
সিলেটে গত ১২ ঘণ্টায় ৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় আবারও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সিলেটের আবহাওয়া অফিস। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিস জানায়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস।
এদিকে, এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বিজ্ঞতিতে উল্লেখ করে আবহাওয়া অফিস। আজ বুধবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
আপেক্ষিক আর্দ্রতা সকাল ৯টায় ছিল ৭০ শতাংশ, যা সন্ধ্যা ৬টায় বেড়ে ৮২ শতাংশে পৌঁছায়।
আবহাওয়া অফিস আরও জানায়, গত ২১ এপ্রিল সকাল ৬টা থেকে ২২ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ৪৯.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন করে কোনো বৃষ্টিপাত হয়নি।
আগামীকাল বৃহস্পতিবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।
সিলেট বৃষ্টিপাত, বজ্রবৃষ্টি পূর্বাভাস, আবহাওয়া অধিদপ্তর, সিলেট তাপমাত্রা, আবহাওয়া সংবাদ