হাওরের ফসল ১০-১২ দিনে কাটা শেষ হবে, জ্বালানি সংকট নেই: সুনামগঞ্জের ডিসি
দৈনন্দিন
প্রকাশঃ ২৩ এপ্রিল, ২০২৬ ১:০৪ অপরাহ্ন
শ্রীমঙ্গলে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দৃঢ়ভাবে জানিয়েছেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে তিনি আপসহীন থাকবেন। তিনি বলেন, আমার কলম কখনো বিক্রি করবো না। সত্য ও ন্যায়ের পক্ষেই সর্বদা আমার অবস্থান থাকবে।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হলকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, কথার চেয়ে কাজের মাধ্যমেই শ্রীমঙ্গলের উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করতে চান।
তিনি আরও বলেন, আমি অল্প কিছু প্রয়োজনীয় মালামাল নিয়ে এখানে এসেছি। দায়িত্ব শেষে একইভাবে ফিরে যেতে চাই। শ্রীমঙ্গল থেকে ব্যক্তিগতভাবে কিছু নেওয়ার ইচ্ছা নেই। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জনকল্যাণমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অনায্য সুপারিশ থেকে বিরত থাকার অনুরোধ জানান।
অবৈধ কার্যক্রম প্রসঙ্গে ইউএনও জিয়াউর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলনকারীদের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনায় নেওয়া হবে না; তাদের অপরাধী হিসেবেই দেখা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন্দ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ।
এ সময় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। সবার মতামত শুনে ইউএনও শ্রীমঙ্গলের গণমানুষের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ইউএনও