সিসিকে চাকরির নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান প্রশাসকের
দৈনন্দিন
প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের অভিযোগ, একটি অসাধু চক্র ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বর্তমানে সিলেট সিটি করপোরেশনে কোনো ধরনের জনবল নিয়োগ কার্যক্রম চলমান নেই। ফলে নিয়োগের নামে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই।
প্রশাসক বলেন, ‘একটি প্রতারক চক্র ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। সিটি করপোরেশনের নামে বা আমার নাম ব্যবহার করে কেউ যদি নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তা সম্পূর্ণ প্রতারণা।’ তাই এ ধরনের প্রলোভনে কাউকে পা না দেওয়ার আহ্বান জানান প্রশাসক
সিসিক প্রশাসক আরও জানান, নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য শুধুমাত্র সিটি করপোরেশনের সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করা হয়। তাই কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে চাকরি পাওয়ার আশ্বাসে বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ যেন কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করেন। প্রতারণার শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।’
এদিকে এসব প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সিসিক, প্রতারণা, সিলেট