সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ ৬ জনের মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ১১:২৩ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে ফেরাতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করছে। শিক্ষক সংকটের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বর্তমানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। খুব শিগগিরই এই সমস্যার নিরসন হবে।’
গত রবিবার (১১ জানুয়ারি) সুনামগঞ্জ জেলার মধ্যনগরের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতি গঠনের ভিত্তি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
এছাড়া শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদেরও সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
এ সময় তিনি উপজেলার গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপদেষ্টা বিদ্যালয়গুলোর সার্বিক শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থী উপস্থিতি ও অবকাঠামোগত বিষয়াদি ঘুরে দেখেন।
এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ফিডিং কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ‘ক্রমান্বয়ে সবগুলো বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হবে।’
পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন, সচিব আবু নাসের মো. মাসুদ রানা, সিলেট বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহনলাল দাস, সুনামগঞ্জ পিটিআই সুপারিন্টেন্ডেন্ট দীপংকর মোহন্ত, সিলেট পিটিআই সুপারিন্টেন্ডেন্ট মো. আবুল কাশেম, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়, মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মধ্যনগর মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর মো. আশরাফ উল আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আউয়াল মিয়া ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।
সুনামগঞ্জ, প্রাথমিক, গণশিক্ষা, উপদেষ্টা, শিক্ষক, সংকট, নিরসন